• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে সবজি, মাছ ও মুরগি সহ নিত্যপণ্যের দাম লাগামহীন গণশুনানিতে অসহায়ত্বের কথা শুনে ৯ বছরের শিশুর ওপেন হার্ট সার্জারির দায়িত্ব নিল ময়মনসিংহ জেলা প্রশাসন ময়মনসিংহে পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে ডিসি অ্যাওয়ার্ড প্রদান ওসি মোঃ মনজুর কাদের ভূঁইয়ার সাফল্য: ১০ মাসে সরাইলে ১১৫৮ আসামি গ্রেফতার নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামতে যাচ্ছে পৌরসভার নাগরিকরা কাঁঠালিয়ায় সাংবাদিক লিয়াকত আলীর মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত

ডিমলার জলাশয়জুড়ে কচুরিপানার ফুল, প্রকৃতিতে নান্দনিক সৌন্দর্য

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

স্টাফ রিপোটার, নীলফামারী:

শরৎ পেরিয়ে হেমন্তের আগমনী আবহে নীলফামারীর ডিমলায় প্রকৃতিতে দেখা দিয়েছে ভিন্নরকম সৌন্দর্য। উপজেলার বিভিন্ন জলাশয়, বিল ও নিচু জমিতে ফুটেছে বেগুনি ও সাদা রঙের কচুরিপানার ফুল। পানির ওপর সবুজ পাতার মাঝে ফুটে থাকা এসব ফুলে গ্রামীণ প্রকৃতিতে তৈরি হয়েছে মনোরম দৃশ্য। সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জলাশয়ের পানিতে ছড়িয়ে থাকা কচুরিপানার গাছে থোকায় থোকায় ফুটেছে ফুল। কোথাও কোথাও দূর থেকে পুরো জলাশয়টিকেই মনে হচ্ছে বেগুনি-সাদা ফুলের প্রাকৃতিক গালিচা। কোনো কৃত্রিম আয়োজন ছাড়াই প্রকৃতির আপন নিয়মে ফুটে থাকা এসব ফুল পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।
চলার পথে এমন দৃশ্য চোখে পড়লেই অনেকেই কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। কেউ আবার মুঠোফোনে ছবি তুলে রাখছেন স্মৃতি হিসেবে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে এসব মনোরম দৃশ্য নিয়ে আগ্রহ দেখা গেছে।
স্থানীয় শিক্ষার্থী আজিজার ইসলাম বলেন, প্রতিদিনের পড়ালেখার ব্যস্ততা ও ক্লান্তির মধ্যে প্রকৃতির এমন সুন্দর দৃশ্য মনকে অনেকটা প্রফুল্ল করে তোলে। জলাশয়ের ফুলগুলো দেখতে সত্যিই ভালো লাগে।
কাজের ফাঁকে ঘুরতে আসা আবুজার রহমান বলেন, যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে গ্রামবাংলার এমন শান্ত পরিবেশ ও ফুলের সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে। প্রকৃতির এই স্বাভাবিক সৌন্দর্য মনে একধরনের প্রশান্তি এনে দেয়।
ডিমলা ছোটপুল বাজারের স্থানীয় বয়োজ্যেষ্ঠ বাসিন্দা রফিকুল ইসলাম (৫০) বলেন, একসময় বিল-ঝিলে অনেক বেশি কচুরিপানার ফুল দেখা যেত। এখন আগের মতো সব জায়গায় চোখে পড়ে না। এই ফুলের সঙ্গে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখনো চোখে পড়ে ছোট্ট ছোট্ট শিশু কিশোররা ফুল দিয়ে অনেক আনন্দে মাতে,যা দেখে নিজের শৈশবকে স্মরণ করিয়ে দেয়।
তবে পরিবেশবিদদের মতে, কচুরিপানার ফুল দেখতে সুন্দর হলেও অতিরিক্ত কচুরিপানা জলাশয়ের স্বাভাবিক পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। জলাশয়ে অতিরিক্ত কচুরিপানা ছড়িয়ে পড়লে পানিতে আলো-বাতাসের প্রবেশ বাধাগ্রস্ত হতে পারে এবং জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই সৌন্দর্য উপভোগের পাশাপাশি জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ঋতুবদলের এই সময়ে ডিমলার বিভিন্ন জলাশয়ে ফুটে থাকা বেগুনি ও সাদা কচুরিপানার ফুল গ্রামীণ প্রকৃতিতে যোগ করেছে নতুন মাত্রা। সাধারণ ও অবহেলিত এই জলজ উদ্ভিদের ফুলই যেন মনে করিয়ে দিচ্ছে গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য এখনও ছড়িয়ে আছে নিভৃত জলাশয়, বিল আর সবুজের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd