• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে জামায়াতের কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার পাটগ্রামে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন সদস্য জালাল আহমদ এর ইন্তেকাল; এলাকায় শোকের ছায়া বান্দরবানের চিম্বুক রেঞ্জে ম্রো সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠা হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ‎জয়পুরহাটে বিজিবি-পুলিশের অভিযানে ১৩০ কেজি প্রাচীন পাথর উদ্ধার, আটক ১ ‎ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন

গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি, ফুলবাড়ীতে আতঙ্ক

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছে। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরি হচ্ছে। বিদ্যুৎ অফিসে আসা অভিযোগের হিসাবেই প্রায় ৮ হাজার মিটার তার চুরির তথ্য পাওয়া গেছে।

পুলিশ প্রশাসনের নজরদারি না থাকায় ইউনিয়ন পর্যায়ে সেচ কাজে ব্যবহৃত এলটি লাইন থেকে শুরু করে ফুলবাড়ী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি এবং সরকারি-বেসরকারি সকল অফিসের সার্ভিস তার চোরেরা কেটে নিয়ে যাচ্ছে।

এলাকার বিভিন্ন পেশার মানুষ অভিযোগ করে বলেন, চোর চক্র রাতে অতি কৌশলে এলাকাভিত্তিক বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার কেটে বস্তায় ভরে নিয়ে যাচ্ছে। এতে বিদ্যুৎ সরবরাহ ও সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ফুলবাড়ীবাসী।

বাজারে মূলত তামার তারের দাম বেশি হওয়ায় চোরেরা তামার তারের প্রতি বেশি আগ্রহী। বর্তমানে বাজারে তামার দাম কেজি প্রতি প্রায় ১ হাজার ৬০০ টাকা।

ফুলবাড়ী (নেসকো) আবাসিক প্রকৌশলী দপ্তর থেকে জানা যায়, এলটি ৪৪০ ভোল্টের লাইনে এক স্প্যান তারের দৈর্ঘ্য ৪০ মিটার। এতে আবার ৪ ডাবল তার থাকে। ইউনিয়ন পর্যায়ে সেচ কাজে ব্যবহৃত এলটি তার এবং শহর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভিস তার চুরি হচ্ছে।

গত সেপ্টেম্বর মাসে রাতে ফুলবাড়ী থানার সামনে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের বিদ্যুৎ মিটারের তার চুরি হয়। পরে নতুন তার লাগানো হলেও আবারও একই স্থানের তার চুরি করা হয়। একই সময়ে সেনা মার্কেটের মধ্যপাড়া সড়কের সুমন ‘স’ মিল নামের একটি কাঠ চেরাই মিলের বিদ্যুতের তার চুরি হয়। গত মাসে উপজেলার ঢাকা মোড়ের একটি তুলার মিলে দিনে বিদ্যুতের তার লাগিয়ে দেওয়া হলেও রাতে তা চুরি হয়ে যায়।

চলতি মাসে ফুলবাড়ী কোল্ড স্টোরেজের পেছনের মেইন লাইন থেকেও ৫ স্প্যান তার চুরি হয়েছে।

অপরদিকে ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী কৃষক সমবায় সমিতির পরিচালিত একটি গভীর নলকূপের বিদ্যুতের তার গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দুই দফা চুরি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মোস্তাক আহম্মদ।

নেসকোর ফুলবাড়ী কার্যালয়ের আবাসিক প্রকৌশলী অমিত কুমার রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমরা তার চুরির বিষয়ে খুবই চিন্তিত রয়েছি। এভাবে তার চুরি চলতে থাকলে আমরা চরম দুর্ভোগে পড়ব। আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন এলাকায় টহল না থাকায় চুরির মাত্রা বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই তার চুরির বিষয়ে অভিযোগ আসছে। তবে গ্রামগুলিতে রাত্রে পাহারা দিলে কিছুটা চুরি কমার সম্ভাবনা রয়েছে।”

কাঁটাবাড়ী কৃষক সমবায় সমিতির সভাপতি মোস্তাক আহম্মদ বলেন, তার চুরির কারণে সমিতির সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ইরি-বোরো মৌসুমে কৃষিতে সেচ দিতে না পারলে কৃষকরা দুর্ভোগে পড়বে। প্রশাসনিকভাবে রাতে পুলিশ টহল জোরদার করলে এই তার চুরি ঠেকানো সম্ভব। কিন্তু এলাকায় কোনো টহল নেই।

তিনি আরও বলেন, শহরের বাসাবাড়িগুলিতেও চুরি হচ্ছে। গত অক্টোবর মাসে ফুলবাড়ী পৌরশহরের মুরগি বাজারে একটি বাড়িতে চুরি হয়। চোরেরা সোনাদানা, টাকা-পয়সাসহ অনেক মালামাল নিয়ে যায়। ফুলবাড়ীতে নতুন ওসি যোগদান করার পর ফুলবাড়ী এলাকায় চুরি ও মাদকের ব্যবসা বেড়ে গেছে। থানায় অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। এ ব্যাপারে ফুলবাড়ীবাসী আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd