আবু নাঈম রিপন, নরসিংদী থেকে:
নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ১৬ নভেম্বর, সোমবার জেলা পুলিশের অক্টোবর/২০২৬ মাসের আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা এবং মাদকদ্রব্য উদ্ধারে কৃতিত্ব অর্জনকারীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাদক উদ্ধারে বিভিন্ন থানার অফিসারদের সফলতার কারণে অর্থ প্রদান করা হয়।
এ সময় শিবপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) কাইয়ুম মাদক উদ্ধারে বিশেষ ভূমিকা রাখায় তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল ইউনিটের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।