• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ডিমলায় তেলের দাম বৃদ্ধি নিয়ে গ্রাহক-পাম্প মালিকের সংঘর্ষ, আহত ১ গোয়াইনঘাটে রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, এলজিইডি অফিসে তালা রানীগঞ্জ দূরন্ত ক্লাব’-এর ফাউন্ডার কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ডিমলা সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা বড় পরিচয় আমি মানুষ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ আন্তর্জাতিক শান্তি দিবস: প্রকৃতি রক্ষায় বিনিয়োগও শান্তির বিনিয়োগ নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ

খুলনা আর্ট একাডেমিতে জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ওভিসি অডিশন অনুষ্ঠিত

Reporter Name / ৩৮২ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আজ ৮ই আগষ্ট খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীদের নিয়ে জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ওভিসি (OVC) অডিশন আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।অডিশন গ্রহণ করেন জনাব রুদ্র রায় এবং তীর্থ অধিকারী সন্তু।ইকবাল নগর গার্লস স্কুলের পূর্ব পাশে ৩৬ আয়েশা কটেজের নিচ তলায় অবস্থিত খুলনা আর্ট একাডেমি ২০০৩ সাল থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের পরিচালনায় একটি শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। খুলনা আর্ট একাডেমি শুধু শিল্পকলায় নয়, সমাজ সচেতনতা ও সুশিক্ষার মাধ্যমে শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে নিবেদিত।আজকের আয়োজনে শিশুদের পড়াশোনার বাইরে তাদের সাধারণ জ্ঞান, বক্তব্য প্রদানের দক্ষতা ও সৃজনশীলতা যাচাই করা হয়। প্রশ্নোত্তর পর্বে শিশুদের আত্মবিশ্বাস ও পারদর্শিতা দেখে অতিথিরা মুগ্ধ হন। সর্বশেষে তীর্থ অধিকারী সন্তু খালি গলায় দুটি গান পরিবেশন করে শিশুদের আনন্দিত করেন। এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, দীর্ঘ শিল্প সাধনার অভিজ্ঞতা থেকে বলছি খালি গলায় গান গাওয়া সত্যিই চ্যালেঞ্জিং একটি কাজ।তিনি সন্তু বাবুকে একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানান।অতিথিরা খুলনা আর্ট একাডেমির শিশুদের দক্ষতা ও কথা বলার পারদর্শিতার বিশেষ প্রশংসা করেন এবং জানান,আমরা খুলনার অনেক প্রতিষ্ঠানে শিশুদের নিয়ে কাজ করেছি, কিন্তু এখানে শিশুদের মধ্যে যে ভিন্নমাত্রার গুণাবলি পেয়েছি, তা আমাদের অভিভূত করেছে।আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু শিল্পীরা হলেন: স্নেহা হালদার রাই, যাহরুন তাসনিম, আরাফ আল ইহান, অরুনিমা বড়ুয়া, আনায়া বিনতে আব্দুল্লাহ, আফিফা আফরিন, মুগ্ধ বৈরাগী, আয়ান চক্রবর্তী, আদিত্য পাল, সাইফুল্লাহ সামি, প্রত্যয় সরকার বর্ণ এবং নাজেরা আমরিন টিয়ানা।অনুষ্ঠানের সমাপ্তি হয় উপস্থিত সকলকে হালকা নাস্তা ও চা পানের মাধ্যমে। চিত্রশিল্পী মিলন বিশ্বাস অতিথি, অংশগ্রহণকারী শিশু ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।


আপনার মতামত লিখুন :

২ responses to “খুলনা আর্ট একাডেমিতে জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ওভিসি অডিশন অনুষ্ঠিত”

  1. Kuntala Bacher says:

    খুলনা আর্ট একাডেমির শিশুদের প্রতিভা আপনাদের পত্রিকায় তুলে ধরার জন্য পত্রিকার সম্পাদক মহোদয় কে ধন্যবাদ। এমন করে আমাদের শিশুদের প্রতিভা সবার মাঝে তুলে ধরার জন্য আমরা আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd