• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন স্বজন ঝুপড়িতে বসে দাপ্তরিক কাজ, নিজস্ব নার্সারিতেই চারা সংকট নীলফামারীতে এসএসসি-দাখিল ও সমমানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণে ৮ জেলার মধ্যে কৃতিত্বের স্বীকৃতি ঠাকুরগাঁও, ডিআইজির পুরস্কার পেলেন এসপি বেলাল পূর্বধলার শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ভারতীয় মদসহ যুবক আটক পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা কিশোর গ্যাং ও মাদক কারবারিদের জেলখানা হবে ঠিকানা- নওগাঁর পুলিশ সুপার

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্ত, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় একটি পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, দুপুর ৩টার দিকে চার নারী ওই পুকুরে গোসল করতে নামেন। তাঁদের মধ্যে দুজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও অন্য দুজন পানিতে ডুবে যান।

পরে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাঁদের উদ্ধার করেন। তবে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতরা হলেন—আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪) এবং শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০)।

ঘটনার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধারে সহযোগিতা করে।

তিনি বলেন, আজই আমরা পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে একটি নোটিশ দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd