• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রীরামশী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী আখলুল করিমের প্রথম নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড লোহাগাড়ায় মৃত্যুদাবীর চেক হস্তান্তর করল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পাঁচবিবির ড্রাগন বাগান পরিদর্শন করেন পুলিশের ডিআইজি আশিক সাঈদ জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ডিমলায় তেলের দাম বৃদ্ধি নিয়ে গ্রাহক-পাম্প মালিকের সংঘর্ষ, আহত ১ গোয়াইনঘাটে রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, এলজিইডি অফিসে তালা রানীগঞ্জ দূরন্ত ক্লাব’-এর ফাউন্ডার কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ডিমলা সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে সমন্বয় সভা ও ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত

Reporter Name / ১৩৭ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা

মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায়,
ইসলামিক ফাউন্ডেশন, বটিয়াঘাটার উদ্যোগে “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” বিষয়ে কেয়ারটেকার শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সমন্বয় সভা ও ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সম্মানিত বিভাগীয় পরিচালক মোঃ আনিসুজ্জামান শিকদার। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক আশ্বাব আলী, ফিল্ড অফিসার মোঃতৌহিদুর রহমান, উপজেলা সুপারভাইজার মোঃ এরশাদুল গনি, মোঃ মুজিবুর রহমান এম.সি., হাফেজ মাওলানা মোঃ হেলাল উদ্দিন জে.সি. ও মোঃ হুমায়ূন কবির খান জে.সি.।একই সঙ্গে অনুষ্ঠিত হয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ সংক্রান্ত ধর্মীয় নেতৃবৃন্দের ওয়ার্কশপ, যেখানে শিশুদের টিকা গ্রহণে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা ও সচেতনতামূলক প্রচারণা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাচ্চাদের টিকা গ্রহণ নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বাড়াতে আমাদের আরও একযোগে কাজ করতে হবে।তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশন বটিয়াঘাটা উপজেলার শিক্ষক-শিক্ষিকাদের মানোন্নয়নে নিয়মিত দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে। লেখাপড়ার মান উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি এবং শিশুদের চারিত্রিক গঠন—সবকিছুর মধ্যেই এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।আয়োজনে: ইসলামিক ফাউন্ডেশন, বটিয়াঘাটা
সহযোগিতায়: World Health Organization (WHO), Gavi – The Vaccine Alliance


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd