• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে জামায়াতের কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার পাটগ্রামে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন সদস্য জালাল আহমদ এর ইন্তেকাল; এলাকায় শোকের ছায়া বান্দরবানের চিম্বুক রেঞ্জে ম্রো সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠা হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ‎জয়পুরহাটে বিজিবি-পুলিশের অভিযানে ১৩০ কেজি প্রাচীন পাথর উদ্ধার, আটক ১ ‎ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন

বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সঙ্গে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ ব্যবসা চলছে

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

 

মো. আফজাল হোসেন, দিনাজপুর থেকে:

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় কয়লার সঙ্গে পাথর বালু কালো মাটি ও ছাই মিশিয়ে রমরমা ব্যবসা করছেন কতিপয় দুর্নীতিবাজ কয়লা ব্যবসায়ী। বড়পুকুরিয়ার কয়লা খনির রাস্তার ধারে কতিপয় দুর্নীতিবাজ কয়লা ব্যবসায়ী গড়ে তুলেছেন অবৈধ কয়লার ব্যবসা।

তারা রেললাইন সংলগ্ন ক্যানেল থেকে কালো মাটি ৩/৪ মাস পর উত্তোলন করে রোদে শুকিয়ে পাওয়ার টিলার দিয়ে চাষ করে গুঁড়া বানিয়ে তার সঙ্গে বালু, মাটি, পাথরের গুঁড়া ও বিভিন্ন মিল থেকে আনা কালো ছাই মিশিয়ে দীর্ঘ ১৫-২০ বছর ধরে একই ব্যবসা করছেন। তারা ওই কয়লা দেশের বিভিন্ন স্থানে ভাটার মালিকদের কাছে বিক্রি করছেন। এগুলি মিক্স করার অর্থ হচ্ছে ওজন বেশি হবে। কারণ ছাই পাতলা, এ কারণে কৌশল অবলম্বন করে খনি এলাকার প্রায় ১৫ থেকে ২০ জন এই অবৈধ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।

এই সব অবৈধ ব্যবসা বন্ধকল্পে এলাকায় প্রশাসনের দায়িত্বে থাকা কেউ হস্তক্ষেপ গ্রহণ করছেন না। আবার কেউ কেউ এই সব অবৈধ মিশ্রিত কয়লা নিয়ে অন্যত্র গিয়ে ভালো কয়লার সঙ্গে মিশিয়ে বিক্রি করছেন। এতে পরিবেশের চরম বিপর্যয় ঘটছে। কয়লা খনি কর্তৃপক্ষও এ বিষয়ে অবগত হলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। উল্লেখ্য যে, খনির ভূগর্ভ থেকে প্রতিদিন কোটি কোটি কিউসেক পানি ড্রেন দিয়ে বাহির হয়ে রেললাইনের ক্যানেল দিয়ে বের হয়ে যায়।

সেই পানিতে কয়লা অ্যাশ ধেয়ে আসে। ওই অ্যাশ ক্যানেলে জমা হয়ে থাকে। সেই অ্যাশ কাদাসহ উপরে তুলে এনে শুকিয়ে তার সঙ্গে ছাই, বালু, পাথরের গুঁড়া মিশ্রিত করে নানা রকম কৌশল করে বিক্রি করছেন। ফুলবাড়ী উপজেলায়ও একই ব্যবসা করছেন খনি এলাকার কতিপয় ব্যক্তি। তারা প্রতিদিন ৪/৫ ট্রাক করে ছাই মিশ্রিত কয়লা বানিয়ে বিক্রি করছেন। এ ব্যাপারে গত কয়েকদিন এলাকায় ঘুরে এই চিত্র দেখা যায়।

এ বিষয়ে কয়লা খনি এলাকার নাজমুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, কয়লার মালিকদেরকে ধোঁকা দিয়ে এই এলাকার কতিপয় ব্যক্তি কয়লা বিক্রির মালিক সাজিয়ে গত কয়েক যুগ ধরে রমরমা অবৈধ ব্যবসা করছেন। এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেন না। এতে করে এলাকায় পরিবেশ বিপর্যয় ঘটছে এবং সেই সঙ্গে সাধারণ মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এই অবৈধ ব্যবসা বন্ধ করা উচিত। এ বিষয়ে এলাকার সুধীজন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd