• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রানীগঞ্জ দূরন্ত ক্লাব’-এর ফাউন্ডার কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ডিমলা সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা বড় পরিচয় আমি মানুষ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ আন্তর্জাতিক শান্তি দিবস: প্রকৃতি রক্ষায় বিনিয়োগও শান্তির বিনিয়োগ নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি

রিয়াদুল জান্নাহ্ হিফযৃ মাদরাসার ছাত্রদের ক্রিকেট টুর্নামেন্টে ক দল চ্যাম্পিয়ন, খ দল রানার্সআপ

Reporter Name / ৩৩৪ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার:

 

আজকের দেশের এই তরুণ খেলোয়াড় রা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে, খেলাধুলার মাধ্যমে এই তরুণ প্রজন্ম দেশের উন্নয়নেও ভূমিকা রাখবে। এবং খেলার মাঠে সত্যিকারের শক্তি ও সাহস প্রয়োজন। প্রধান অতিথির বক্তৃতায় বলেন মাদরাসার প্রধান উপদেষ্টা এস এম দেলোয়ার হোসেন।

মঙ্গলবার ৩ জুন বিকেল ৫ টায় নগরীর সোনাডাঙ্গাস্হ আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেম এ পরিচালিত রিয়াদুল জান্নাহ্ হিফযৃ মাদরাসার ছাত্রদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদরাসার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ১৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান মুকুল শেখ, ইসলামী ছাত্রশিবিরের ২৫ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রাকিব শেখ, সাধারণ সম্পাদক মীর ফারহান, ইয়াসিন রহমান, আব্দুল্লাহ আল রনি।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অএ মাদরাসার হিফযৃ বিভাগের প্রধান শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্বারী আয়াতুল্লাহ খাঁন, এবং খেলা পরিচালনা করেন শিক্ষক হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী।

চ্যাম্পিয়ন টিম” ক “দল

মোঃ রাকিব হাসান, হাফেজ মোঃ মুনতাসির খাঁন, হাফেজ মোঃ জুবায়ের মৃধা, তাহসিন খাঁন, মর্তুজা রহমান, সিয়াম আহমেদ প্রাণ, আবু সুফিয়ান।

রানার্সআপ টিম” খ “দল

মোঃ সাদিকুর রহমান, মোঃ তুরজাউন ইসলাম তাসিন, মোঃ আলিফ, আবরার জাহিন, কে.এম.আবদুল্লাহ, মোঃ সামি, তানজিম মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd