• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শুভশ্রীর অকাল মৃত্যুতে খুলনা আর্ট একাডেমি গভীরভাবে শোকাহত পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ বৃহস্পতিবার ০৮-১০-২৬ ইং প্রকাশিত প্রিন্ট সংখ্যা সিংড়ায় বোয়ালিয়া বাজারে গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের চাঁপাইনবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধায় বিজিবির মাদক ও আতশবাজি উদ্ধার কলামিস্ট ও লেখক আলহাজ্ব মোহাম্মদ আকবর হোসেনের কন্যা সাবিহা তাসলিম নীতির শুভ বিবাহ সম্পন্ন পাঁচবিবির সারিকা জাতীয় মঞ্চে নাচতে চায় ঠাকুরগাঁও ডিবি সদস্যদের পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধায় বিজিবির মাদক ও আতশবাজি উদ্ধার

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য এবং আতশবাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি এ তথ্য জানায়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে পাটগ্রাম উপজেলার ধবলসূতি বিওপির বিশেষ টহলদল সীমান্ত হতে প্রায় ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিলার বাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে।এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আতশবাজি ও সাবান আটক করে বিজিবির টহলদল।

একই দিনে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী বিওপি’র টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী নামক স্থানে অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ আটক করে। আটক ভারতীয় মাদকদ্রব্য এবং বিভিন্ন প্রকার মালামালের সর্বমোট সিজার মূল্য- ২ লাখ ১৩ হাজার ৯২০টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)এধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd