• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান! সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার পূর্বধলায় কংশ নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জগন্নাথপুরে নৌকা ডুবির ঘটনায় নিহত ৪ পরিবারের পাশে: সিলেট ও মৌলভীবাজারের যোগী সম্মিলনী ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক নেত্রকোনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কটিয়াদীতে থামছে না অবৈধ মাদক ব্যবসা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবার ও একজন গ্রেপ্তার গোয়াইনঘাটে বিশেষ অভিযানে ৩১ বস্তা জিরা ও বারকি নৌকা জব্দ ডুমুরিয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে তীর্থ ফৌজদার অভিযুক্ত রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

সিংগাইরে সরকারি দপ্তর পরিদর্শন ও বৃক্ষরোপন উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরের সরকারি দপ্তর পরিদর্শন ও বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো.মনিরুজ্জামান মিঞা। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে সরকারি সফরে এসে উপজেলা পরিষদের সরকারি দপ্তর, জয়মন্টপ ইউনিয়ন পরিষদ, জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন ও জয়মন্টপ ইউনিয়নের বাটি গ্রামের এক ভিক্ষুক পূর্নবাসনের উদ্বোধন করেন। এর আগে তিনি উপজেলা পরিষদ হলরুমে সামনে বৃক্ষরোপণ ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদ থেকে মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ৩ টি করে গাছের চারা বিতরণ করেন। অপরদিকে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মো.কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ – দুর্নীতির অভিযোগ পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী,সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.হাবেল উদ্দিন,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ আব্দুল সালেক, উপজেলা নির্বাহী প্রকৌশলী গোলাম সামদানীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা- কর্মচারিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd