• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন ও ভূমি দখলের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name / ১৫৪ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার

রবিবার বিকাল ৫ ঘটিকার সময় গড়াইখালী ইউনিয়নের দক্ষিণ কুমারখালী (বদ্দির কোনা)গ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হামলা নির্যাতন ও ভূমি দখলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনিমেষ মন্ডল (৫৫)বলেন।

আমরা দীর্ঘ ১০০ বছরের অধিক কাল বাপ দাদাদের পৈত্রিক ভিটায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি, আমার ঠাকুর দাদারা তিন সরীক যথাক্রমে কুমখালী,আমিনপুর কয়রা থানার মটবাড়ীগ্রামের স্থায়ী ভাবে বসবাস করেন।

আমাদের পূর্ব ঠাকুর দাদারা তিন ভাই প্রত্যেকে ২০ বিঘা জমি ভোগ দখল করতেন, পূর্ব পাশে আমার মধ্যখানে কয়রা থানার মটবাটি গ্রামের ঠাকুর দাদার ও পশ্চিমে আমিরপুর ঠাকুর দাদারা দখল করতেন। আত্মিক অসুবিধার কারণে মঠবাড়ি ঠাকুর দাদারা দ্বিতীয় অংশের ২০ বিগার মধ্যে হইতে। ২.৮৯একর সম্পত্তি সোলাদানা ইউনিয়নের ননিয়াপাড়া নিবাসী আমার পেষোমহাশয়ের নিকট প্রায় ২৫বছর পূর্বে বিক্রয় করেন।

৯০দশকের দিকে উক্ত ৬০ বিঘা সম্পত্তির পূর্ব পাশে অর্থাৎ আমাদের দখলকৃত জমির পাশ দিয়ে সরকারি রাস্তা নির্মাণ হয়, ৯০দশকের দিকে রাস্তার পাশের জমির সেটেলমেন্ট অফিসার কে ভুল বুঝাইয়া তাদের নামে রেকর্ড করিয়া নেয়, পরবর্তীতে আমরা বিষয়টা জানতে পারলে উক্ত ভ্রমাত্মক রেকর্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে রেকর্ড কালেকশনের মামলা দায়ের করি। যাহা বর্তমানে চলমান অবস্থায় রয়েছে, উক্ত জমির দখল লইবার জন্য,

আমার পেষোমশাই প্রথমে মামলা দায়ের করেন পরবর্তীতে নির্বাহী আদালত ১৪৪আবেদন করেন এবং সর্বশেষ সার্কেল এসপি সাহেবের দপ্তরের মামলা দায়ের করেন। সার্কেল সাহেব উভয় পক্ষের আইনজীবীর আইনে পরামর্শ শুনে আপোষ মীমাংসা করে দেন যে, চলতি বছরের এমপিবাদী পক্ষ দীঘা ধান এককালীন পৌষ মাসে গ্রহণ করবেন এবং ৬০ বিঘা জমির উত্তর মাথা ২.৮৯একক জমি চৌষ্য করিয়া ও মাটির ফেরেনি সমতল করিয়া বিবাদী কে বুঝাইয়া দিবেন। উভয়পক্ষ মানিয়া নিয়ে।

নিজ নিজ বাড়িতে ফিরে আসা মাত্রই বিবাদী উক্ত জমির দখল লইবার জন্য গড়াই খালি সাকিনের মৃত বাবর আলী গাজীর পুত্র দুঃখে গাজী ও ইউনুস সরদার এর পুত্র শফিকুল সরদার তাদের দলবল উক্ত জমির উত্তর অংশ হইতে ২.৮৯একর সম্পত্তি দখল করিয়া নেয়, উক্ত জমিন মাথায়।

বসতবাড়ি গোয়াল ঘর মন্দির ও একটি দোকান ঘর রয়েছে, দুঃখে গাজী ও শফিকুল গাজী প্রতিনিয়ত তারা দোকানে আসে ও আমাদেরকে হুমকি ধামকি প্রদান করেন, আমরা সংখ্যালঘু সম্প্রদায় তাই ভয়ে কিছু বলতে পারি না, আমরা আইন প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে সাংবাদিকদের মাধ্যম দিয়ে ন্যায় বিচার প্রার্থনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd