• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় দুর্গোৎসব উপলক্ষে ১০০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করলেন সংসদ সদস্য মানসুরা আলম জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, থানায় এজাহার সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে সংসদ সদস্যের গরু অনুদান সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে ২ লাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সড়ক বেহাল, গুরুত্ব হারানোর শঙ্কায় সিংড়ার ঐতিহ্যবাহী বিলদহর হাট দুর্গাপূজার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি বটিয়াঘাটায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং

বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে সংসদ সদস্যের গরু অনুদান

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী আনন্দ বাজার (ঘুন্টি) এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে হাত বাড়িয়ে দিয়েছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। ১৮ অক্টোবর দুপুরে এম পি নিজে গিয়ে গত ২৮ সেপ্টেম্বর ভোরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ও দোকানে ঢুকে পড়ে নিহত চার ব্যক্তির প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে এবং আর্থিক সহায়তার অংশ হিসেবে তিনি ১টি করে গরু উপহার দেন। অনুদান প্রদানকালে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই কঠিন সময়ে পরিবারগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে, সে উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
এসময় সহায়তা পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুদানকালে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd