মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
নবজাতক শিশুর জটিল চিকিৎসায় নতুনভাবে সংযোজন লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশু রোগীদের জন্য এইচডিইউ, এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ২টার দিকে হাসপাতালের হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের চেয়ারম্যান, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এজেএম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মেডিকলে কলেজের নাক, কান গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জামাল হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার,লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের গাইনী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. নুসরাত জাহান ও লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ল্যাব ডিরেক্টর ডা. ইশতিয়াকুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান, ট্রমা অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, হাসপাতালের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইসমাঈল, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. একরাম হোসেন, উপজেলা প্রাক্তন স্বাস্থ্য প.প কর্মকর্তা, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, লোহাগাড়া মা মনি হাসপাতালের ভাইস চেয়ারম্যান, ইবনে সিনা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ আলী ও লোহাগাড়া প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও স্টাফগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে নবজাতক ও গুরুতর রোগীদের চিকিৎসাসেবায় নতুন সংযোজন হিসেবে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট (SCANU), স্পেশাল কেয়ার বেবি ইউনিট (SCABU) ও হাই-ডিপেন্ডেন্সি ইউনিট (HDU) উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।
প্রসঙ্গগতঃ দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে নবজাতক ও গুরুতর রোগীদের চিকিৎসাসেবায় নতুন সংযোজন হিসেবে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট (SCANU), স্পেশাল কেয়ার বেবি ইউনিট (SCABU) ও হাই-ডিপেন্ডেন্সি ইউনিট (HDU) হওয়ার ফলে এলাকার মানুষ চট্টগ্রাম শহরে গিয়ে অধিক টাকা দিয়ে চিকিৎসা সেবা নিতে হবেনা। সাউন্ড হেলথ হাসপাতালে এখন থেকে স্বল্প খরচের বিনিময়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।