মোঃ হাফিজুর রহমান পলাশ, সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৪ নং কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক সফল মেম্বার মোঃ ফজল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (২২ অক্টোবর) দুপুর ৩টা ২০ মিনিটে নিজ বাড়ি উপজেলার বিশুতারা গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
এলাকায় সৎ, নিষ্ঠাবান ও জনদরদি জনপ্রতিনিধি হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল। ৪ নং কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে দুইবার দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল যোহর নামাজের পর বিশুতারা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।