• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

​সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

Reporter Name / ৮৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মোঃ মুনজুর আলম,​ স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
​বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরই তাঁকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
​গ্রেপ্তারের বিষ বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি হওয়া ওয়ারেন্টের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
​এর আগে একই দিন সকালে রাজধানীর একটি ভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে যান লতিফ সিদ্দিকী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এ সময় তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার না করলে তিনি আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানাবেন।
​আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে দ্রুতই সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন ওই মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd