• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন সদস্য জালাল আহমদ এর ইন্তেকাল; এলাকায় শোকের ছায়া বান্দরবানের চিম্বুক রেঞ্জে ম্রো সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠা হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ‎জয়পুরহাটে বিজিবি-পুলিশের অভিযানে ১৩০ কেজি প্রাচীন পাথর উদ্ধার, আটক ১ ‎ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,মাদক ছেড়ে মাঠে চল” এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গোবিন্ধল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে গোবিন্ধল জনতা সংঘের আয়োজনে গোবিন্ধল ডুবাইল ফুটবল খেলার মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন,গোবিন্ধল জনতা সংঘের আহবায়ক মোয়াজ্জেম হোসেন। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো.সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল আলম রানা বক্তব্যে বলেন,আমি মানিকগঞ্জের অজেপাড়া গায়ের লোক। আমার গ্রামে ফুটবল খেলার মাঠ নেই। তারপরও অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর অনুশীলন আমাকে জাতীয় দলে পৌঁছে দিয়েছিল। অধিনায়ক হিসেবে দলের নেতৃত্বও দিয়েছি। গোবিন্ধল গোল্ডকাপের মাধ্যমে স্থানীয় ফুটবলার তৈরি হবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তারা অবদান রাখতে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণত সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু। অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন,স্থানীয় মরুব্বী গোবিন্ধল জনতা সংঘের সাবেক সভাপতি মো.আবুল হোসেন,সাবেক ক্রীড়াবীদ শাহানুর রহমান শাহিন,সোনালী ব্যাংক সাবেক,ম্যানাজার মো.রফিকুল ইসলাম,সাবেক মেম্বার সাহাবুদ্দিন,সিংগাইর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান পরাগ,ইউপি সদস্য খোরশেদ আলম,কে এফ সি বিকস স্বত্ত্বাধিকারি আবুল কাশেম,বিশিষ্ট ব্যবসায়ী মো.সাদেক হোসেন,মো.আরিফুর রহমান প্রমুখ। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে গোল্ডকাপ ট্রপি উম্মোচন করা হয়।
উল্লেখ্য,গোবিন্ধল গোল্ডকাপ শুরু হবে ২৮ সেপ্টেম্বর। এতে বিভিন্ন এলাকা থেকে আগত ৮ টি দল অংশগ্রহন করবে। খেলায় অংশগ্রহন করতে ১৫ হাজার টাকা এন্ট্রি ফি প্রদান করতে হবে। দল চ্যাম্পিয়নদের জন্য থাকছে ২১ ক্যারেট ২ ভরি স্বর্ন ও ২৫ ভরি রূপার কাপ ও রানার্স আপ ১ ভরি স্বর্ন ও ২৫ ভরি রূপার কাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd