• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক নবীন সোহেলের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ম্যানিটোবায় নিম্নআয়ের পরিবারগুলোর শিশু যত্ন (Day Care) ফি বাতিল খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন শান্তিগঞ্জে হাতকড়াসহ পালানো আসামি পুনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ সাব্বাস ট্রাফিক পুলিশ লবনচরা থানা পুলিশের অভিযানে হারানো ৩ অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জীবন যেনো এক অংক উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রা, নেত্রকোণা জেলা প্রশাসন থেকে বিদায় নিলেন সুখময় সরকার

সিংগাইরে মাদক, ইভটিজিং, অনলাইনে জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে মাদক, ইভটিজিং অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ৩ টার দিকে জেলা পুলিশের উদ্যোগে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাদক ইভটিজিং অনলাইন জুয়া বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম বক্তব্যে মাদক,ইভটিজিং,অনলাইন জুয়া,বাল্যবিবাহ কিশোর গ্যাং চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি এসময় পুলিশ ও জনগণ ও স্কুল শিক্ষার্থীদের সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও দমন কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান জানান। এ ছাড়াও নিরাপদ শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্র ছাত্রী, সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার ফাহিম আসজাদ, সিংগাইর থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ। এতে উপস্থিত ছিলেন, চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd