• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শারদীয় দুর্গোৎসবে বিশ্বনাথে গুণীজনেরা সংবর্ধিত হলেন কটিয়াদীতে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু সিংগাইরে হস্ত ও কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন পূর্বধলায় দুর্গোৎসব উপলক্ষে ১০০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করলেন সংসদ সদস্য মানসুরা আলম জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, থানায় এজাহার সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে সংসদ সদস্যের গরু অনুদান সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে ২ লাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সড়ক বেহাল, গুরুত্ব হারানোর শঙ্কায় সিংড়ার ঐতিহ্যবাহী বিলদহর হাট দুর্গাপূজার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি

সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৭ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বড় সাঐল শাহপাড়া এলাকায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মো. কায়ছার হায়দার হেলাল।
সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুলতান আহমেদ।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আয়োজিত এ সভায় সংস্থার প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্যদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd