• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বান্দরবানের চিম্বুক রেঞ্জে ম্রো সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠা হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ‎জয়পুরহাটে বিজিবি-পুলিশের অভিযানে ১৩০ কেজি প্রাচীন পাথর উদ্ধার, আটক ১ ‎ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

​গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: গ্রেফতার ২, আদালতে জবানবন্দি

Reporter Name / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের গাছা থানার বহুল আলোচিত ক্লুলেস স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদ হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেফতারের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
​গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইলের ঘাটাইল এলাকার বাসিন্দা মোঃ নাছির উদ্দিন (৩২) এবং মধুপুর এলাকার বাসিন্দা মোঃ সুজন মিয়া (২৭)।
​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট গভীর রাতে গাছা থানার স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে দুর্বৃত্তরা গলা কেটে নৃশংসভাবে হত্যা করে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ২৪ আগস্ট গাছা থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩৮) রুজু করা হয়।
​হত্যাকাণ্ডটি ক্লুলেস হওয়ায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন) এর প্রত্যক্ষ নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল আউয়াল সরদারসহ গাছা থানার আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুর এলাকায় অভিযান চালিয়ে নাছির ও সুজনকে গ্রেফতার করেন।
​পরবর্তীতে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৭টি পাথরখচিত রূপার আংটি, ১ জোড়া রূপার কানের টপ, ২ জোড়া ইমিটেশনের বালা, ২ পিস ইমিটেশনের হার এবং ১টি কালো রঙের রেডমি মোবাইল ফোন।
​গত ৭ সেপ্টেম্বর আসামিদের আদালতে হাজির করা হলে তারা স্বেচ্ছায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করে। এর মাধ্যমে চাঞ্চল্যকর এ ক্লুলেস হত্যাকাণ্ডের সফল যবনিকা টানল পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd