• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ  বিচ্ছেদ সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি

দাঁড়িপাল্লা বিজয়ী হলে বদলাবে কয়রা-পাইকগাছার ভাগ্য নির্বাচনী জনসভায় আবুল কালাম আজাদ

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হলে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে নিজেরা দুর্নীতি করবো না, কাউকেও দুর্নীতি করতে দেওয়া হবে না। দেশকে লুটপাটের রাজনীতি থেকে উদ্ধার করাই আমাদের মূল লক্ষ্য।তিনি আরও বলেন, কয়রা-পাইকগাছা দীর্ঘদিন অবহেলিত। এই জনপদের মানুষ উন্নয়ন চায়, প্রতিশ্রুতি নয়।মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না।তিনি আরও বলেন, জামায়াত বিজয়ী হলে কয়রা-পাইকগাছায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প উন্নয়ন, আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন করা হবে। পাশাপাশি বনদস্যু নির্মূল ও চাঁদাবাজি বন্ধ করে একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।পাইকগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস।সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট লিয়াকত আলী, অ্যাডভোকেট শাহ আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd