মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা
জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে পিআর (প্রোপোরশনালরিপ্রেজেন্টে) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ দিন পর্যন্ত লড়াই করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির খুলনা মহানগর সভাপতি ও খুলনা–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। শুক্রবার বিকাল ৪টায় খুলনা নিউমার্কেট বাইতুন নুর চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিল ও গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মুফতী আমানুল্লাহ বলেন,
জুলাইয়ের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপ হয়নি। গৃহীত সংস্কারগুলোর আইনি ভিত্তি নিশ্চিত করা যায়নি, আবার মৌলিক অনেক প্রস্তাব নোট অব ডিসেন্ট দিয়ে বাতিলযোগ্য করে রাখা হয়েছে। এমন বাস্তবতায় পিআর পদ্ধতিই জুলাইয়ের প্রত্যাশা পূরণের একমাত্র উপায়। তাই এই পদ্ধতিতে নির্বাচন আদায়ের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ দিন পর্যন্ত লড়াই করবে—ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, “যে অশুভ রাজনীতির কারণে হাজার হাজার ছাত্র ও জনতা প্রাণ দিয়েছে, সেই পুরনো রাজনীতি যাতে আর কখনো ফিরে না আসে, তা নিশ্চিত করতে হবে। সব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে হলেও বিএনপির বিরোধিতা আমাদের ভাবিয়ে তুলছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামি নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই দিতে হবে।অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন,আপনারা ক্ষমতায় যাননি, আপনাদেরকে ক্ষমতায় পাঠানো হয়েছে। দেশের ১৮ কোটি মানুষ আপনাদের পাশে থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। চাঁদাবাজি দমন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে জনগণ কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না।গণসমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ এবং পরিচালনা করেন নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন।সমাবেশে আরও বক্তব্য রাখেন খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দীন, আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ সম্পাদক তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।সমাবেশ শেষে এক বৃহৎ বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।