• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে মোবাইল কোর্টের অভিযানে, দালাল আটক, ৩১৩ কেজি পলিথিন জব্দ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ঢেলে সাজানো হবে- ত্রাণমন্ত্রী দুলু রংপুরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণে “জননী” প্রকল্পের উদ্যোগ কুড়িগ্রামে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত খুলনাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন কেসিসি প্রশাসক খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতির ছোট মেয়ে নওশিন এর জন্মদিন আজ খুলনায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কাল থেকে রাজধানীতে চলবে নারীদের ‘পিংক বাস’ শেরপুরে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

মাদকের বিরুদ্ধে সিংগাইরে মানববন্ধন

Reporter Name / ৪৮ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

‘মাদক ছাড়ুন, সুন্দর জীবন গড়ুন’ ও ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাও, মাদক রুখতে হবে একসাথে’ এই স্লোগানকে সামনে রেখে মাদক ও এর সহযোগীদের দৌরাত্ম্য এবং এলাকাবাসীকে হুমকি দেওয়ার অভিযোগের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা দক্ষিন পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুদক্ষিরা এলাকার সড়ক থেকে মাদকবিরোধী স্লোগান দিতে দিতে একটি মিছিল উত্তর বকচর পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে মিছিলটি উত্তর বকচরে এসে সড়কের ওপর মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন,হাজী রফিকুল ইসলাম,জামির্ত্তা ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাছ উদ্দিন, হাজী শহিদুল ইসলাম, মাহমুদুল্লাহ,মনির হোসেন, রায়হান রহমান, রিয়াদুল ইসলাম,মেহেদী হাসান, ডাক্তার রিয়াজুল ইসলাম,মিলন মাহমুদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, মাদকের কারণে তরুণ সমাজসহ বিভিন্ন বয়সী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাদের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ থাকলেও মাদক বিক্রি ও সরবরাহ বন্ধে পুলিশের তৎপরতা প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না। মাদকবিরোধী অবস্থান নেওয়া এলাকাবাসীকে হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা।

বক্তারা মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান, মাদক বিক্রির স্থান চিহ্নিত করা এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd