• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন স্বজন ঝুপড়িতে বসে দাপ্তরিক কাজ, নিজস্ব নার্সারিতেই চারা সংকট নীলফামারীতে এসএসসি-দাখিল ও সমমানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণে ৮ জেলার মধ্যে কৃতিত্বের স্বীকৃতি ঠাকুরগাঁও, ডিআইজির পুরস্কার পেলেন এসপি বেলাল পূর্বধলার শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ভারতীয় মদসহ যুবক আটক পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা কিশোর গ্যাং ও মাদক কারবারিদের জেলখানা হবে ঠিকানা- নওগাঁর পুলিশ সুপার

মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই- ইউএনও কামরুল ইসলাম

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে ‘মানসম্মত শিক্ষা, বৈষম্যহীন সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।

সোমবার ৮ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম।

তিনি বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিশুদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd