• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ বৃহস্পতিবার ০৮-১০-২৬ ইং প্রকাশিত প্রিন্ট সংখ্যা সিংড়ায় বোয়ালিয়া বাজারে গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের চাঁপাইনবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধায় বিজিবির মাদক ও আতশবাজি উদ্ধার কলামিস্ট ও লেখক আলহাজ্ব মোহাম্মদ আকবর হোসেনের কন্যা সাবিহা তাসলিম নীতির শুভ বিবাহ সম্পন্ন পাঁচবিবির সারিকা জাতীয় মঞ্চে নাচতে চায় ঠাকুরগাঁও ডিবি সদস্যদের পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু সরাইল শহীদ মিনার থেকে অরুয়াইল সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনগন

মায়ার টানে বারবার ফিরে আসি জনতার মাঝে- জননেতা এমএ কাহার

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি, জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের কৃতী সন্তান ও জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলার গণমানুষের নেতা এমএ কাহার কর্তৃক প্রতিষ্ঠিত এমএ কাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে স্থানীয় নোয়াখালী ও জামলাবাজ গ্রামের শিশু-কিশোর ফুটবলারদের সুস্থধারার খেলাধুলায় উৎসাহিত করতে জার্সি বিতরণ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার দুপুরে স্থানীয় নোয়াখালী বাজারে সমবেত ফুটবলারদের অভিভাবকদের হাতে নতুন জার্সি তুলে দেন জননেতা এমএ কাহার। স্থানীয় প্রবীণ মুরব্বি আবদুল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জননেতা এমএ কাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমর উদ্দিন মেম্বার। এ সময় ফরিদ উদ্দিন, আবদুল মালেক, মালেক নুর, আলী নুর, সুলেমান মিয়া, ফখরুদ্দিন, জুয়েল আহমদ, সুহেল আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা এমএ কাহার বলেন, মায়ার টানে আমি যুক্তরাজ্য থেকে বারবার ফিরে আসি জনতার মাঝে। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যখনই আপনাদের কথা মনে পড়ে, তখনই ছুটে আসি আপনাদের মাঝে। আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি সারা জীবন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে যতোটুকু সম্ভব সহযোগিতা করতে চাই। শুধু আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। পরে স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে নোয়াখালী বাজারের ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে কুশল বিনিময় করেন এমএ কাহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd