সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় মিলন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেন উপজেলা প্রশাসন। পরে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩শ টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত মিলন উপজেলার গোবিন্ধল দক্ষিণ পাড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩ টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এ সময় মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স এর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সেবনকারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩শ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।