• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের প্লে শ্রেণির ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ–২০২৬ হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠিত শিক্ষার্থীদের মোবাইল আসক্তি রোধে পূর্বধলায় পুলিশের সচেতনতামূলক সমাবেশ ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন A Wing Without a Sky ড. আব্দুল মঈন খান মন্ত্রী হওয়ায় শিলমান্দীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপ কর্তৃক দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হোসেনপুরে বরের গাড়ি থেকে কনে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পূর্বধলায় নারী ও প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে কাজ করছে ‘হারাধন প্রতিবন্ধী মহিলা উন্নয়ন সমিতি’ ডোমারে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে প্রকৌশলী শাহরীন ইসলাম তুহিনের মতবিনিময় সভা

হোসেনপুরে বরের গাড়ি থেকে কনে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মোঃ আল আমিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

শিরোনাম শুনে অনেকেই বিস্মিত হতে পারেন। সাধারণত টাকা-পয়সা, গহনা কিংবা মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের ঘটনা শোনা গেলেও এবার বিয়ের পর বরের গাড়ি থেকে নববধূকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সিনেমার দৃশ্যের মতো এমন ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে রোববার পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।
মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় হামলাকারীরা মাইক্রোবাস ভাঙচুর করে নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বরের স্বজনরা।
ঘটনার সময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কনের পারিবারিক সূত্রে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বরের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd