• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় কেন্দ্রীয় মন্দিরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরিচিতি সভায় দায়িত্ব হস্তান্তর লোহাগাড়া স্টার সুপার মার্কেটে বিবি আনা শপের শুভ উদ্বোধন নরসিংদীতে একদিনে নানা ঘটনা: বাল্যবিবাহ বন্ধ, প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, হত্যা, মানববন্ধন ও সড়ক দুর্ঘটনা জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে গ্যাজেটভুক্ত ও মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানের দাবিতে শাহবাগে মানববন্ধন দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল তুহিন হত্যার এক বছরেও মেলেনি বিচার, অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের তীব্র দাবি পূর্বধলায় মসজিদে মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও আধুনিক পূর্বধলা সদর ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাখাওয়াত হোসেন খাঁন পলাশের

জুলাই কোন দল বা গোষ্টীর নয়, এটি সমগ্র জাতির- অ্যাডভোকেট জালাল উদ্দিন এমপি

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে, ৫ই আগষ্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ দুই (কটিয়াদী- পাকুন্দিয়া) সংসদীয় আসনের, সংসদ সদস্য, এডভোকেট জালাল উদ্দিন বলেন, “জুলাই কোন দল বা গোষ্টীর নয়, এটি সমগ্র জাতির”।
তিনি বলেন, বিগত সরকার দেশকে, নানান সংকটে ফেলে গেছে। সরকার গঠনের পর থেকে মধ্যপ্রাচ্য ও আমেরিকা কেন্দ্রিক যুদ্ধের প্রভাবে তেল,গ্যাস সহ বিভিন্ন ধরনের সংকট সৃষ্টি হয়েছে। গত ১৭ বছরে দেশে কোন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়নি। সংকট নিরসনে, বর্তমান সরকার মায়ানমার সহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে।
তিনি আর ও বলেন, “জুলাইযোদ্ধাদের জাতি আজীবন স্মরণ করবে। তাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত, চেতনাকে ধারণ করে, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়বিত্তিক বাংলাদেশ গড়তে হবে “।তরুণ প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল তা বাস্তবায়নের দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার, শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার জহরলাল সাহা, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা জমায়েতে ইসলামের সেক্রেটারি মৌলানা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন ও শফিকুল ইসলাম ফুলু,পৌর বিএনপি’র সভাপতি আরশাফুল হক দাদন,উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম মাসুদ, পৌর যুবদলের সভাপতি জিল্লুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিশ জন যোদ্ধার হাতে সম্মাননা উপহার তুলে দেন প্রধান অতিথি ও সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd