• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় কেন্দ্রীয় মন্দিরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরিচিতি সভায় দায়িত্ব হস্তান্তর লোহাগাড়া স্টার সুপার মার্কেটে বিবি আনা শপের শুভ উদ্বোধন নরসিংদীতে একদিনে নানা ঘটনা: বাল্যবিবাহ বন্ধ, প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, হত্যা, মানববন্ধন ও সড়ক দুর্ঘটনা জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে গ্যাজেটভুক্ত ও মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানের দাবিতে শাহবাগে মানববন্ধন দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল তুহিন হত্যার এক বছরেও মেলেনি বিচার, অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের তীব্র দাবি পূর্বধলায় মসজিদে মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও আধুনিক পূর্বধলা সদর ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাখাওয়াত হোসেন খাঁন পলাশের

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডিমলায় গণঅধিকার পরিষদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মোঃ মোস্তাকিম বিল্লাহ্
নীলফামারী জেলা প্রতিনিধি

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের উদ্যোগে এক

বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫আগস্ট) বিকেলে ডিমলা বিজয় চত্বর থেকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শুটিবাড়ী মোড়, মেডিকেল মোড়, পোস্ট মোড় ও থানা এলাকার সামনে দিয়ে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার, ভোটাধিকার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো র‍্যালি প্রাণবন্ত হয়ে ওঠে।
র‍্যালি শেষে ডিমলা বিজয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, জনগণের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তারা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি মো. তাইবুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিনুর রহমান, ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সভাপতি মোরসালিন বোখারী, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসাইন এবং বাংলাদেশ গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা।
বক্তারা আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণঅধিকার পরিষদ অতীতের মতো ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd