• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য নিউজ প্রেজেন্টার কুমি ক্যানসারে আক্রান্ত: চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন ছেলেকে জবাই করে হত্যার ৪১ দিন পর পিতাকে গুলি করে হত্যা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ ৬ ডাকাত গ্রেপ্তার ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত ৫ জন খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে আছে পানি: বাড়ছে এডিস মশা ও ডেঙ্গু সংক্রমণের তীব্র আতঙ্ক ​ বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছুরিকাঘাত; প্রধান আসামি রাতুলসহ গ্রেফতার ৩ হাতীবান্ধায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে আটক করেছে পুলিশ পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত পুঠিয়ায় চাকরি দেওয়ার নামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা ও জমি আত্মসাতের অভিযোগ কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত ৫ জন

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাইথাং খুমী, থানচি (বান্দরবান) প্রতিনিধি:

পাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় ডিমপাহাড় সড়কের উদ্ধারের অভিযান পরিচালনা করছে ৩৮ বিজিবি’র টেন্ডুমুখ ক্যাম্পের সদস্যরা।

সোমবার ৫ অক্টোবর বিকাল ০৩:৪৫ ঘটিকায় বান্দরবান জেলার থানচী উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। ডিমপাহাড় হতে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় টেন্ডুমুখ নৌ চেকপোস্ট হতে আনুমানিক ৬০০ মিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় গাড়িতে থাকা পর্যটকদের মধ্যে ০২ জন ঘটনাস্থলেই নিহত এবং ০৫ জন আহত হন। দুর্ঘটনার সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক *লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস এর নেতৃত্বে* অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে আহত ০৫ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। নিহত দুজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd