• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সরাইলের কালিকচ্ছের সাবেক মেম্বার মোঃ ফজল ইসলাম আর নেই এম. নুরুল ইসলাম দাদু ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটের পুরো জেলায় ঢাকের বাদ্যে বিদায়ের সুর, অশ্রুসজল চোখে মা দুর্গাকে বিদায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা আটক সুনামগঞ্জের ৪৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বিসর্জনের মাধ্যমে ছয় দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, নিরাপত্তা তদারকিতে পুলিশ সুপার বেলাল হোসেন পূর্বধলায় আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমী সম্পন্ন রংপুরে দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিসর্জন দেওয়া হল দেবী দুর্গাকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

নেত্রকোণায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে নেত্রকোণা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তিনি নেত্রকোণা জেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ডিআইজি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্বেচ্ছাসেবক এবং সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd