• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বামুনিয়ায় নিরাপত্তাহীনতায় সাবেক ছাত্রনেতা রিমন, হামলার আশঙ্কার অভিযোগ কবিতা: ‎লৌহ মানব ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা জগন্নাথপুরে প্রয়াত শফিকুল আহমদ ভূইয়ার সকল সম্পত্তির উপর ইনজাকশন জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষে মামলা-আটক ২ রংপুরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে দুদকের অভিযান তিন মাসের বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে খিলক্ষেতে পরিচ্ছন্নতাকর্মীদের সড়ক অবরোধ সিলেটের ডিসি আবদুল্লাহ আল মামুনের গোয়াইনঘাট পরিদর্শন সিংগাইরে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার- ৪, দুজনের আদালতে স্বীকারোক্তি

পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ৩ যুবকের কারাদণ্ড

Reporter Name / ৪৬ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মুনজুর রহমান, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার থান্দারপাড়া, খুঁটিপাড়া ও শিবপুরহাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন- ১. নুর ইসলাম, পিতা: সুলতান প্রামাণিক, ২. রাজু শেখ, পিতা: হযরত শেখ, ৩. জাহিদ হোসেন, পিতা: শাহ জামাল আলী।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, আটককৃতদের মধ্যে একজনকে ৬ মাস এবং অপর দুইজনকে ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd