• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পুরান ঢাকার লেখিকা মারিয়াম রামলা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন কবিতাঃ স্বপ্ন মেদিনীর খোঁজে ​দল পুনর্গঠনে বড় পদক্ষেপ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম তুরাগ তীরে জিমপির সাঁড়াশি অভিযান: মাদক বিক্রেতাসহ আটক ২৯ ​ খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নবনির্বাচিত নেতৃত্বের শপথ গ্রহণ সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন নেত্রকোণায় “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬” এর শুভ উদ্বোধন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির গঠনতন্ত্রের ৭ (খ)(৬) ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে তার এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

দলের মহাসচিব পদ শূন্য হওয়ার পর নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীকে দায়িত্ব দেওয়া হলো। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়ান। এরপর দলটির সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। ২০১৬ সালের বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। পরে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্বও পালন করেন। সম্প্রতি তাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়।

ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।

দলের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে রুহুল কবির রিজভীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। পরবর্তী জাতীয় কাউন্সিল পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের কেন্দ্রীয় কার্যক্রমে নেতৃত্ব দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd