• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সরাইলের কালিকচ্ছের সাবেক মেম্বার মোঃ ফজল ইসলাম আর নেই এম. নুরুল ইসলাম দাদু ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটের পুরো জেলায় ঢাকের বাদ্যে বিদায়ের সুর, অশ্রুসজল চোখে মা দুর্গাকে বিদায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা আটক সুনামগঞ্জের ৪৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বিসর্জনের মাধ্যমে ছয় দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, নিরাপত্তা তদারকিতে পুলিশ সুপার বেলাল হোসেন পূর্বধলায় আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বধলায় ৬৫টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমী সম্পন্ন রংপুরে দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিসর্জন দেওয়া হল দেবী দুর্গাকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

পূর্বধলায় ৬৫টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমী সম্পন্ন

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

মো. আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ৬৫টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব-২০২৬ এর বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।

বিজয়া দশমী উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভক্তরা অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানান। এ সময় পূজামণ্ডপগুলোতে আনন্দ, আবেগ ও সম্প্রীতির আবহ সৃষ্টি হয়।

উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলবাড়িয়া বাজারে প্রতি বছরের মতো এবারও একসঙ্গে একাধিক প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুতি নেওয়া হয়। পরে প্রতিমাগুলো পৃথকভাবে বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া রাজধলা বিল, কংস নদী ও ধলাই নদীসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।

পূজা উদযাপন পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র কর বলেন, “পূর্বধলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। সামগ্রিকভাবে এবারের দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।”

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, উপজেলার ৬৫টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনও জানান, উপজেলার ৬৬টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

উৎসবের শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করে। শান্তিপূর্ণ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় ভক্ত, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd